ব্যবসায়ী খুনে জামিন ছোটা রাজনের

0
143
মুম্বইয়ের ব্যবসায়ী জয়া শেট্টির খুনের মামলায় দাউদ ইব্রাহিমের এক সময়ের সঙ্গী গ্যাংস্টার ছোটা রাজনকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। ওই মামলায় যাবজ্জীবন সাজা হয় ছোটা রাজনের।
তবে আরও একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গ্যাংস্টারকে এখনও জেলেই থাকতে হবে।২০০১ সালে মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টির খুনের মামলায় বম্বে হাইকোর্ট ছোটা রাজনের ১ লাখ টাকার বন্ডে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে বিচারপতি রেবতি মোহিতে দেরে এবং বিচারপতি পৃথ্বিরাজ চৌহানের ডিভিশন বেঞ্চ।চলতি বছরের মে মাসে মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টি খুনের মামলায় ছোট রাজনের যাবজ্জীবন সাজা হয়। এই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ছোটা রাজন। তার দাবি ছিল, যাবজ্জীবন সাজা বাতিল করে তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক।সেন্ট্রাল মুম্বইয়ের গামদেবীতে গোল্ডেন ক্রাউন হোটেলের মালিক ছিলেন জয়া শেট্টি। ২০০১ সালের ৪ মে নিজের হোটেলেরই দু’তলায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরে জয়া শেট্টি ছোট রাজনের গ্যাং মেম্বার হেমন্ত পুজারির থেকে খুনের হুমকি পাচ্ছিলেন। তোলা না পেয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক