বাবা-মা-বোনকে হত্যায় চুঁচুড়ার যুবকের ফাঁসি

0
1493
ছবি সৌজন্যে : নিজস্ব
বাবা,মা,বোনকে হাতের শিরা, গলার নলি কেটে নৃশংসভাবে খুনের অভিযোগে দোষী প্রমথেশ ঘোষাল নামে  এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে চুঁচুড়া আদালত। সোমবার চুঁচুড়া আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা শুনানির পর অভিযুক্তকে ফাঁসির সাজা শোনান।
পেশায় গৃহশিক্ষক প্রমথেশ সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে মুক্তির আবেদন করেন। কিন্তু বিচারক আবেদন নাকচ করে দেন। ২০২১ সালের ৮ নভেম্বর ধনিয়াখালি থানার দশঘড়া গ্রামের পাল পাড়াতে প্রমথেশ তাঁর বাবা অসীম ঘোষাল, মা শুভ্রা ঘোষাল ও বোন পল্লবী চট্টোপাধ্যায়-এর গলার নলি ও হাতের শিরা কেটে খুন করে।
সেই সঙ্গে প্রমথেশ নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে। ওই ঘটনায় পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধাধ্যায় ধনিয়াখালি থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে হাসপাতালে চিকিৎসারত প্রমথেশকে গ্রেফতার করে।