এবার শিক্ষক দিবসে মিড ডে মিলে বিরিয়ানি

0
217
ছবি সৌজন্যে : নিজস্ব
এবার শিক্ষক দিবসের দিন মিড-ডে মিলে ভাত-ডালের পরিবর্তে মহাভুরিভোজে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি। এমনই ছবি ধরা পড়েছে জয়নগর উত্তর চক্রের গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।
অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রীদের পাতে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর পাঁচটা দিন এই স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য মিড-ডে মিল প্রস্তুত করে কিন্তু এই মিড-ডে মিল প্রস্তুত করার দায়িত্ব কাজে নেন শিক্ষক শিক্ষিকারা। সকাল থেকে শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা। এদিকে, শিক্ষক দিবসে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ১৫৭ জন ছাত্র-ছাত্রী জন্মদিন উদযাপন এবং মিড-ডে মিলের চমক। সমাজ গড়ার কারিগর সমাজের প্রতিটা কোণে কোণে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার রূপকার শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষক দিবসের দিনে কোটি কোটি শ্রদ্ধা ও প্রণাম।
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন উপলক্ষে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দিবস উদযাপন করা হয়। মধ্যাহ্ন ভোজনে ভাত, চিংড়ি মাছের মালাইকারি ও চিকেন কারি।