গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National অজানা রোগে আক্রান্ত মুরগি! ৩ দিনে মৃত আড়াই হাজার

    অজানা রোগে আক্রান্ত মুরগি! ৩ দিনে মৃত আড়াই হাজার

    0
    114
    ছবি : সংগৃহীত

    অজানা রোগে মুরগি আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনার বিভিন্ন জেলায়। সেই সূত্র ধরে ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি’র মাংস আমদানি বন্ধ করেছে তেলেঙ্গানা।

    কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। ইতিমধ্যেই, দুই রাজ্যের বেশ কিছু এলাকাকে রেড জোনে পরিণত করেছে সে রাজ্যের সরকারগুলি। প্রশাসনিক সূত্রে খবর, গত তিন দিনে তেলেঙ্গনায় মৃত্যু হয়েছে আড়াই হাজার মুরগির। অযথা আতঙ্ক ও ভুয়ো খবর রুখতেও নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা।  সে রাজ্যের ওয়ানাপার্থি জেলার মন্দানাপুরম মন্ডল এলাকারই একটি মুরগি ফার্ম থেকে সাফ হয়ে গিয়েছে প্রায় হাজার হাজার মুরগি। ফার্ম সূত্রে জানা গিয়েছে, অজানা কোনও এক রোগের প্রকোপে পড়ে শুরু হয়েছে এই মৃত্যুমিছিল। যার জেরে বিপুল ক্ষতি সম্মুখীন হচ্ছেন ফার্ম মালিকরা।

    পরিস্থিতির গভীরতা দেখে আপাতত ভাবে মুরগির মাংস খাওয়া থেকে সাধারণ মানুষকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার। দক্ষিণের দেশে এমন মুরগিদের অজানা রোগে যে বঙ্গের দামে প্রভাব পড়তে পারে, তা স্বীকার করে নিয়েছে একাংশ।