
রবিবারই রাজ্যে আসছেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নিবাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ভোটের চূড়ান্ত তালিকা বেরিয়ে গিয়েছে। এখন বিচারকরা বিবেচনাধীনদের নথি যাচাই করছেন।
এই অবস্থায় রাজ্যের ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে কমিশনের বেঞ্চ। সকালে কলকাতায় পৌঁছেই কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন জ্ঞানেশ কুমার। এরপর ওয়েস্টিন হোটেলে রাজ্যে স্বীকৃত ৮ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। পরে এনফোসমেন্ট বিভাগ ও নোডল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ কুমার।
পরের দিন সোমবার সিএ, ডিজি, সিপি, ডিএম এবং এনফোর্সমেন্ট বিভাগের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুলবেঞ্চ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হবে কমিশনের ফুল বেঞ্চ।






