গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National বুধ-বৃহস্পতিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক

    বুধ-বৃহস্পতিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক

    0
    104
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আচমকাই গোটা দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দু দিনের জন্য বৈঠকে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে বুধবার এবং বৃহস্পতিবার বৈঠক হবে।
    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের উদ্দেশ্যেই এই বৈঠক বলে জানানো হয়েছে। সিইও-দের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর মাস সাতেক পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এরাজ্যে এসআইআর হবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। বিজেপি নেতারা বলছেন, এসআইআর হওয়ার পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে। এমনকি, রাজ্যের শাসকদল তৃণমূল যখন এই নিয়ে সরব, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিমবঙ্গে এসআইআর হবে।
    গত সপ্তাহেই ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ শেষ করতে রাজ্যের জেলাগুলির আধিকারিকদের নির্দেশ দিয়েছিল কমিশন। বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর আগে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন। কারণ, জেলায় জেলায় ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকার পার্থক্য কতটা, তা জানা যাবে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ে।