
শুধু রাজনীতি করলে চলবে না, ত্রাণ এবং পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে হবে। সুখিয়াপোখরির বিডিও অফিসে গিয়ে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় এভাবেই আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন কেউ কেউ ধূপগুড়ি, ময়নাগুড়ি নিয়ে রাজনীতি করছেন। কেউ কেউ মানুষকে হতাশ করছেন, সাহায্য করতে হবে। বিজেপির টাকায় বড় বড় ভাষণ দিচ্ছেন। একদিন ঘুরে ফটো শ্যুট করে পালিয়ে যাচ্ছেন। বাড়ি, ব্রিজ বানাবে রাজ্য সরকার, কেন্দ্রের তো ভূমিকাই নেই শুধু রাজনীতি ছাড়া।
আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়িতে ৩ বার করে ত্রাণ দেওয়া হয়েছে। ময়নাগুড়িতে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে।









