রথযাত্রায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রী-রাজ্যপালের 

0
18
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, শুভ রথযাত্রার পবিত্র তিথিতে জগন্নাথ দেব, বলভদ্র দেব ও মাতা সুভদ্রা দেবীর চরণে শতকোটি প্রণাম।

প্রভুর অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। তাঁর আশীর্বাদে দেশ, সমাজ ও মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ সাধিত হোক এই প্রার্থনা। পবিত্র রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা। পাশাপাশি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল আর এন রবি। এক্স পোস্টে তিনি লিখেছেন, রথযাত্রার এই মহাপুণ্যময় লগ্নে সকলকে আন্তরিক শুভকামনা ও সশ্রদ্ধ প্রণতি। মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার এই মহিমান্বিত রথানুষ্ঠান পুণ্যভূমি ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও সুপ্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যকে পুনরুদ্ভাসিত করে।

এই মহাশুভ মহোৎসব ভক্তি, নিষ্কাম সেবা এবং সামাজিক সৌহার্দ্যের সেই শাশ্বত আদর্শেরই মূর্তপ্রকাশ-যা আবহমানকাল ধরে সমাজকে সুদৃঢ় ও ঐক্যবদ্ধ রেখেছে।