শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী সহ অন্যদের

0
23
ছবি সৌজন্যে :ফেসবুক
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা, তথাগত রায়রা। প্রতি বছর ২৩ জুন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালিত হয়। বিজেপি শিবিরে এই দিনটি আত্মবলিদান দিবস হিসেবেও পরিচিত।
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন, দেশের ঐক্য, অখণ্ডতা এবং জাতীয়তাবাদী চেতনার জন্য ড. মুখোপাধ্যায়ের অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক।