
রাজ্যসভায় উপনির্বাচনের আগে তৃণমূলের প্রাক্তন ত্রয়ীর বিজেপিতে যোগদানের দিনেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সোমবার বিকেলে পদ্মশ্রী প্রসেনজিতের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় উপনির্বাচনের আগে অমিত শাহ-র সঙ্গে সাক্ষাৎ এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বৈঠক জল্পনা উস্কে দিয়েছে। যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দাবি করেছেন ইন্ডাস্ট্রি উন্নতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ এমনভাবে উদযাপন করা হয় যাতে দেশের মানুষ মনে রাখেন সেই বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দাবি অমিত শাহ বা মুখ্যমন্ত্রীর কারও সঙ্গে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। আর এই দিনেই নবান্নে গিয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ ইউসুফ পাঠানও।
