
পাচারকারীদের গুলি করে মারা হবে, বক্সার জঙ্গলে বায়ুসেনার এমনই নোটিস নিয়ে আলিপুর দুয়ারের প্রশাসনিক সভা থেকে রীতিমতন ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর প্রশ্ন বন দফতর কি নিজেরা ভগবান বলে মনে করে ?তা না হলে এগুলো হয় কী করে। এ সময় নিজের মোবাইলে তোলা ছবি দেখিয়ে ক্ষুব্ধ মমতা মুখ্যসচিবের উদ্দেশে বলেছেন, কে আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের? এই বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সূত্রপাত, আলিপুর দুয়ারের যে গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী উঠেছেন, তার দেওয়ালে বন দফতরের একটি সতর্কতার পোস্টার। যাতে লেখা, পাচারকারীদের গুলি করে মারা হবে! আলিপুর দুয়ারের প্রশাসনিক বৈঠকে ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন, হনুমানগুলোকে থ্যাঙ্কস, ভাগ্যিস ওরা পোস্টার ছিড়ে দিয়েছিল। মুখ্যমন্ত্রীর কথায়, অনেকে জানে না, ভুল করে ফরেস্টের রাস্তা দিয়ে ঢুকে পড়েন। তাঁদের ওপর অত্যাচার করা হয়। এটা কেন হবে, বন, অরণ্য, জঙ্গলের প্রতি মানুষেরও অধিকার রয়েছে।
এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব বলেছেন, অনেকে পিকনিক করতে এসে আলিপুরদুয়ারে বাধার মুখোমুখি হয়েছে। তবে এটা হওয়া ঠিক ছিল না। এভাবে পর্যটকদের বাধা দিতে পারেন না।






