
বঙ্কিমচন্দ্রের সার্ধশতবর্ষে রাজ্যে জাতীয় মানের বন্দেমাতরত মিউজিয়াম তৈরি হবে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তীতে কলেজস্ট্রিট থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানান, এই প্রথমবার রাজ্য সরকার কলেজস্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে কোনও অনুষ্ঠান পালন করছে। এই অনুষ্ঠান থেকেই তৃণমূল সরকারকে বেলাগাম আক্রমণ করে তিনি বলেছেন, বিগত সরকার ছিল পরিবারবাদ, দুর্নীতি এবং তোষণের সরকার। জাতীয়তাবাদ , দেশপ্রেম বঙ্কিমচন্দ্র , কবিগুরু এসব তাদের এজেন্ডায় ছিল না। রাজ্যে বর্তমানে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন এসব হবে। বাজেটে ঘোষণা করা হয়েছে একটি বড় জাতীয় মানের বন্দেমাতরম মিউজিয়াম তৈরি করা হবে। উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে কলেজস্ট্রিটে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে তাঁর ১৮৯ তম জন্মজয়ন্তী পালন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
