দিঘায় পৌঁছেই তৎপর মুখ্যমন্ত্রী, শীতের ছুটি উপভোগ করুন, কটাক্ষ শুভেন্দুর

0
187
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দিঘায় পৌঁছেই তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন থেকে রাজনৈতিক সব বিষয়ে খোঁজ নিয়েছেন তিনি। বুধবারই তাঁর জগন্নাথ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা।

দিঘার জগন্নাথ মন্দিরের কাজ কতদূর এগিয়েছে। এখন কোন পর্যায়ে রয়েছে তা জানতেই মুখ্যমন্ত্রীর ৩ দিনের দিঘা সফর। শীতের ছুটি কাটাতে মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা গিয়েছেন বলে পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। স্যোশ্যাল মিডিয়ায় পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন ছুটি উপভোগ করুন। তা না হলে ৩ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন বৃদ্ধা যাবে। রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন এই সফরে ৩ হাজারেরও বেশি পুলিশ নিরাপত্তায় রয়েছেন। কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেছেন এতকিছু করেও চিঁড়ে ভিজবে না।

পূর্ব মেদিনীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছেন। এদিকে দিঘায় পৌঁছেই জেলার নেতাদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।