গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata প্রপাটি রক্ষা করবে দিদিই, ওয়াকফ আশ্বাস মুখ্যমন্ত্রীর

    প্রপাটি রক্ষা করবে দিদিই, ওয়াকফ আশ্বাস মুখ্যমন্ত্রীর

    0
    89
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এরাজ্যে প্রতিবাদের আঁচ পড়তেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আশ্বস্ত করে বলেছেন দিদিই প্রপাটি রক্ষা করবেন।

    নেতাজি ইন্ডোরের স্টেডিয়ামে জৈনদের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকফ আইন তৈরি হওয়ায় সংখ্যালঘুদের মনে দুঃখ হয়েছে। এই অবস্থায় কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন যতই রাজনৈতিক প্ররোচনা আসুক না কেন সবাইকে একসঙ্গে বাঁচতে হবে। যার যা সম্পত্তি সেটা তাঁর। সেখানে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আশ্বস্ত করে বলেছেন দিদি যতদিন আছে, ততদিন সবার সম্পত্তি সুরক্ষিত।

    সংসদে দুই কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সই করতেই আইনে পরিণত হয়েছে। এরপরেই দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদে বিক্ষোভের আঁচ আছড়ে পড়েছে।