গুরু পূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী, ভক্তদের ঢলও

0
12
ছবি সৌজন্যে : নিজস্ব
গুরু পূর্ণিমায় বেলুড় মঠে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি মিশনের প্রধান কার্যালয়ে ঢুকেছেন। সূত্রের খবর, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দের ঘরে গিয়ে তাঁকে প্রণাম করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তার আগে মূল মন্দির-সহ অন্যান্য মন্দিরে প্রণাম করেছেন তিনি। এদিকে, দীক্ষাগুরুকে প্রণামের জন্য গুরু পূর্ণিমার সকাল থেকে বেলুড় মঠে সকাল থেকে ভিড় ভক্তদের।সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ-কে প্রণাম নিবেদন করেছেন তাঁরা। হিন্দুধর্ম মতে এই দিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়৷ তাই এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা ৷ গুরুকে স্মরণ করা হয় ,আলাদা করে কৃতজ্ঞতা জানানো হয় গুরুকে। গুরু পূর্ণিমার দিন মঠে ঠাকুর-মা-স্বামীজীর বাণী পাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্র উচ্চারণ, ভক্তি সঙ্গীত হয়।