
রেড রোডে প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণের পর বিকেলে লোকভবনে চা চক্রে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।
প্রজাতন্ত্র দিবসের দিন প্রথা মেনে রাজভবন তথা লোকভনে চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর ঘোষ। এছাড়া সেনা আধিকারিকদের পাশাপাশি সেখানে ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখযোগ্য ভাবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পদ্মশ্রী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। অতিথি অভ্যাগতদের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল।
