গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata বাড়ির সামনে পুলিশ কার্যালয়ে বিশ্বকর্মাপুজোয় মুখ্যমন্ত্রী

    বাড়ির সামনে পুলিশ কার্যালয়ে বিশ্বকর্মাপুজোয় মুখ্যমন্ত্রী

    0
    72
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ কার্যালয়ে বিশ্বকর্মা পুজোয় সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্যদিকে তৃণমূল ভবনেও বিশ্বকর্মা পুজো হয়েছে। সেখানে পুজো করেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবার বিশ্বকর্মা পুজোয় সমস্ত সরকারি দফতরে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সকালেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতেই রাজ্য সরকার ছুটি দিয়েছে। প্রতিবছরই বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী।
    সেই পুজোয় সারা দিন উপোস রেখে সন্ধেয় নিজের হাতে ভোগ রাধেন তিনি। এবার বাড়ির পাশের পুলিশ দফতরে বিশ্বকর্মা পজোতেও অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং তাঁর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা বসেন ওই কার্যালয়ে।