উদ্ধারকারীদের পুরস্কৃত করতে ফের দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী

0
91
ছবি সৌজন্যে : নিজস্ব
উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলায় প্রাণের ঝুঁকি নিয়ে যাঁরা কাজ করেছেন তাঁরে পুরস্কৃত করতে সোমবার দুর্যোগবিধ্বস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে বিপর্যস্ত উত্তরবঙ্গে পুনর্গঠনের কাজ তদারকি করবেন তিনি। দার্জিলিং সফরে যাওয়ার আগে ১১ অক্টোবর শনিবার মাইথন এবং পাঞ্চেত বাঁধ ঘেরাও করবে তৃণমূল। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে খবর।
উত্তরবঙ্গ বিপর্যয়ে যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সেই সমস্ত দমকল, এসডিআরএফ, পুলিশ, ইঞ্জিনিয়ার, চিকিৎসকদের সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী।