
এসআইআর-র থেকে অবৈধ ভোটারদের বাঁচতেই রাস্তায় পরে রয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ধমানের পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে এমনই দাবি করেছেন শমীক ভট্টাচার্য। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গদি বাঁচাতে মরিয়া চেষ্টা করছে।
কারণ তিনি জেনে গেছেন এসআইআর-এ অবৈধ ভোটার, রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশিরা বাদ পড়ে গেলে তাঁর গদি টলমল। শমীকের কথায়, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কে এবার বিসর্জন দেবেই, কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে চলে গেছে।
তৃণমূল কংগ্রেসকে কোনও শক্তি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন করাতে পারবে না। আর বিজেপির সরকার গঠন হলে, নবান্ন নয়, রাইটার্স বিল্ডিং থেকে চলবে। আর সেই সরকার হবে মানুষের সরকার।




