গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

    নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নারী দিবসের বিশেষ দিনে সমগ্র নারীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলের এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান, লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।
    আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে সারা বিশ্বের সবাইকে অনেক শুভনন্দন। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, তিনি কুর্নিশ জানাচ্ছেন এই বাংলার মাটিকে – এ মাটি প্রীতিলতা ওয়াদ্দেদারের মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এ মাটি কল্পনা দত্ত, বীণা দাশ, সুনীতি চৌধুরীর মাটি, এ মাটি মাদার টেরিজার মাটি। পাশাপাশি তিনি লিখেছেন, আন্তর্জাতিক নারী দিবসের এই শুভক্ষণে একটা বিশেষ কাজ পশ্চিমবঙ্গ সরকার করেছে। যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। আর অন্যদিকে, কেন্দ্র সরকারের কাজ শুধু মানুষকে হয়রানি করা। নারী দিবসে মহিলাদের আর্থিক স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন,  শুধুমাত্র বছরের একটি বিশেষ দিন নয়, তাঁর কাছে প্রতিটা দিনই নারী দিবস।
    যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না। তাই, জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে তাঁরা এগিয়ে যেতে পারে তা সুনিশ্চিত করতে সরকার প্রথম দিন থেকে অনেকগুলি যুগান্তকারী কর্মসূচী নিয়েছে।