গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভারত-ভুটান নদী কমিশন করা হোক, দাবি মুখ্যমন্ত্রীর   

    ভারত-ভুটান নদী কমিশন করা হোক, দাবি মুখ্যমন্ত্রীর   

    0
    80
    ছবি সৌজন্যে :ফেসবুক
    ভারত-ভুটান একসঙ্গে নদী কমিশন গঠন করা হোক। উত্তরবঙ্গে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ফের দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভারত-ভুটান নদী কমিশন গঠনের জন্য তিনি আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তবে সেই চিঠির এখনও পর্যন্ত কোনও উত্তর পাননি।
    মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভারত-ভুটান নদী কমিশন গঠন হলে, উত্তরবঙ্গে এই ধরণের ভয়াবহ বন্যা, বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয় না। অন্যদিকে, ডিভিসি, মাইথন, পাঞ্চেত, ফারাক্কার জন্য দক্ষিণবঙ্গে বন্যা হয় লাগাতার। একদিকে, ভুটানের ৫৬টা নদী ও সিকিমের ৪০টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যারফলে সমস্ত জল ঢুকে যাচ্ছে উত্তরবঙ্গে।
    মুখ্যমন্ত্রীর মন্তব্য, কলকাতা থেকেও বাংলাদেশের সঙ্গে যেসমস্ত বর্ডার এরিয়ার যে নদী কমিশন ছিল তাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্র সরকার এই ব্যাপারে কোনওরকমের কোন তথ্য দেয় না।