গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভাঙলেন মুখ্যমন্ত্রী

    পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভাঙলেন মুখ্যমন্ত্রী

    0
    9
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রথম প্রশাসনিক বৈঠকে পুলিশ প্রশাসনের আমূল সংস্কারের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিয়ে তিনি বলেছেন আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন হবে। একইসঙ্গে তাঁর বার্তা পুলিশের হাতেও অত্যাচারিত হলে যে কেউ থানায় অভিযোগ জানাতে পারবেন।

    ডায়মণ্ডহারবার থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এই বোর্ডগুলো আসলে রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড অত্যন্ত ভাল উদ্দেশ্য নিয়েই তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেটি কার্যত একটি রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়। সবার মতামত নেবেন মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি। তারপরে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। পুলিশ প্রশাসন কীভাবে পরিচালিত হবে তাও স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন আইন নিজস্ব গতিতে চলবে। ভারতীয় ন্যায় সংহিতা-র আওতায় যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই এবার থেকে পুলিশকে চলতে হবে। আইনভঙ্গকারী বা পুলিশের একাংশের দুর্নীতি নিয়ে যেমন সরব হয়েছেন, তেমনই কর্তব্যরত পুলিশ কর্মীদের সুরক্ষাকবচ নিয়েও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী।

    তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের ওপর কোনওরকম আক্রমণ বা হামলা চালানো হলে সরকার বিন্দুমাত্র বরদাস্ত করবে না। দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।