সোমবার মুখ্যমন্ত্রী-চিকিৎসক বৈঠক, পরিষেবার কি হবে, প্রশ্ন শুভেন্দুর

0
103

চিকিৎসার অপর নাম সেবা। এই স্লোগানে সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর জি কর কাণ্ডের পরবর্তী সময়ে রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে উদ্দেশ্য করে লেখা পোস্টে রাজ্যের বিবোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন সোমবার রাজ্যের সরকারি হাসপাতালের ৬৭৫ জন চিকিৎসককে ধনধান্য স্টেডিয়ামে যাওয়ার জন্য নির্দেশিকা জারি হয়েছে, তারপরেও কিভাবে রাজ্যের সরকারি হাসপাতাল গুলোয় পরিষেবা সচল থাকবে।

তার মতে আর জি কর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শক্তিপ্রদর্শনের উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।