গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বিধানচন্দ্র রায়ের জন্ম-মৃত্যুদিনে শ্রদ্ধায় মুখ্যমন্ত্রী-রাজ্যপাল 

    বিধানচন্দ্র রায়ের জন্ম-মৃত্যুদিনে শ্রদ্ধায় মুখ্যমন্ত্রী-রাজ্যপাল 

    0
    331
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও চিকিৎসক বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
    সকল চিকিৎসক ও চিকিৎসা পরিষেবায় যুক্ত সকল ভাইবোনদের জাতীয় চিকিৎসক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এদিকে, ভারতরত্ন ডাঃ বিধান চন্দ্র রায়—পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রখ্যাত চিকিৎসক ও প্রাজ্ঞ রাষ্ট্রনায়ক—এর জন্ম ও প্রয়াণ দিবস, যা জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনীয়, সেই উপলক্ষে মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস সকল চিকিৎসককে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করছেন।
    এক্স পোস্টে রাজভবনের তরফে জানানো হয়েছে, ডাঃ বিধানচন্দ্র রায় ছিলেন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি ট্রপিক্যাল ডিজিজ-র সংক্রান্ত গবেষণায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন এবং চিকিৎসা শিক্ষার পরিসরে গভীর ছাপ রেখেছেন।