মুখ্যমন্ত্রী নিজে ফেঁসেছেন, আইপ্যাককাণ্ডে তোপ শুভেন্দুর

0
76
ছবি সৌজন্যে : নিজস্ব

রাজ্যের দেওয়া হলফনামায় সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা পিছিয়ে যেতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে মিথ্যে বলেছেন এবার নিজে ফেঁসে গিয়েছেন।

শুভেন্দু অধিকারীর আরও দাবি হলফনামায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন ইডির অফিসারের সঙ্গে কথা বলে তিনি কিছু নথি নিয়েছিলেন। কিন্তু ৮ জানুয়ারি আইপ্যাক দফতরে অভিযানের দিন বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রীর বলেছিলেন তিন সব নিয়ে নিয়েছেন ইডিকে নিয়ে যেতে দেননি। শুভেন্দু অধিকারীর দাবি এটাই ছিল সেলফ ডিক্লেয়ারেশন। এখন হলফনামার বক্তব্যের সঙ্গে সেদিনের বক্তব্য মিলছে না। শুভেন্দু অধিকারীর দাবি জেলে যাওয়ার আতঙ্কে মুখ্যমন্ত্রী চাপে পড়ে মিথ্যে বলছেন।

হলফনামা ও সেদিনের ভিডিও ফুটেজ পাশাপাশি রাখলে বাচ্চা ছেলেও বুঝতে পারবে কোথায় মিথ্যে। শুভেন্দু অধিকারী আরও বলেছেন ৮ জানুয়ারির ভিডিও ফুটেজেই নাকি প্রমাণ রয়েছে মুখ্যমন্ত্রী ফাইল, মোবাইল, ল্যাপটপ চুরি করেছেন বলে স্বীকার করেছেন।