
তৃণমূল এবং বিজেপির মধ্যে ধর্মযুদ্ধের মধ্যে সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরিফের পীরজাদাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। আগেই ফুরফুরা শরিফ নিয়ে উন্নয়ন পর্ষদ গঠন করেছে রাজ্য সরকার।
ফুরফুরা শরিফের উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন শুধু আলোচনা নয়, ফুরফুরা শরিফের উন্নয়ন হোক।
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই সফরকে রাজনৈতিক সার্কাস বলে খোঁচা দিয়েছেন। তাঁর কথায় রাজনীতি এবং ভোটের জন্যই ফুরফুরা শরিফে যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।
