মাত্র ২০ দিনে তৈরি দুধিয়া ব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

0
198
ছবি সৌজন্যে :ফেসবুক

মাত্র ২০ দিনে তৈরি দুধিয়া ব্রিজের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে ভার্চুয়াল সেতুর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

জুন মাসে অতি ভারী বৃষ্টির জেরে বালাসন নদীর জলে ভেয়ে যায় দুধিয়ার অস্থায়ী সেতুটি। এর জেরে ১২ নম্বর রাজ্য সড়ক বন্ধ হয়ে যায়। সড়ক পথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিকের। এরপরেই সেনাবাহিনীর কাছে বেইলি ব্রিজ তৈরির আবেদন করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ২০ দিনের মধ্যেই মিরিকের দুধিয়া ব্রিজ নির্মাণ সম্পন্ন হয়।

শুধু বেইলি ব্রিজের উদ্বোধন নয়, সেপ্টেম্বর থেকে পাহাড়ে অত্যাধুনিক সরঞ্জাম সহ ৫০ সদস্যের একটি স্থায়ী সিভিল ডিফেন্স টিম মোতায়েন থাকবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই দলটি পাহাড়ে স্থায়ীভাবে পুলিশ, সেনাবাহিনী এবং দলকলবাহিনীকে উদ্ধারকাজে সহায়তা করবে।