ব্রিটেনের আরও ২টি শিক্ষাকেন্দ্রে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী 

0
116
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কেবল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেই নয়, বরং আরও দু’টি শিক্ষা প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে। বিবৃতি দিয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ এসেছে।
সেই বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে সামাজিক উন্নয়ন : শিশু ও নারী ক্ষমতায়ণ নিয়ে বক্তৃতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নন, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে লেখিকা পরিচয়েও। মার্চেরই গোড়ার দিকে লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ণের ব্যাপারে বক্তৃতা রাখার অনুরধ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়েছে।
আর সোমবার লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউট-এর ডিরেক্টর সোফিয়া কোল্লিগনন শেষ মেইলটি করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের নারী ক্ষমতায়ণ কেন্দ্রিক নীতি, রাজনৈতিক কৌশল নিয়ে বক্তব্য রাখবেন। আলোচনা সভাটি হবে চ্যাথাম হাউসে।