কন্ট্রোল করছেন মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর, ডিজিকে চিঠি এনসিডব্লউ-র

0
124
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

মুখ্যমন্ত্রীর পরামর্শেই হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় অনুব্রত মণ্ডলের মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে।

যিনি প্রকাশ্যেই বলেন অনুব্রত মণ্ডল দলের অ্যাসেট। প্রশাসনিক কর্তাদের সামনেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় বীরভূমে কেষ্টর কথাই শেষ কথা। এহেন নেতাকে পুলিশের ক্ষমতা নেই গ্রেফতার করা। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দুর্নীতিবাজ, লুম্পেনদের মাথার ছাতা। যে পুলিশ কলেজ ছাত্রীকে ধরতে গুরুগ্রামে যেতে পারে, সেই পুলিশ অনুব্রত মণ্ডলের মত একটা নেতাকে ধরার ক্ষমতা নেই। এদিকে আইসি-র মা এবং স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় এখনও কেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়নি।

প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে।