নবান্ন অভিযানের ভয়ে পালিয়ে পুলিশ নামাচ্ছেন মুখ্যমন্ত্রীঃ শুভেন্দু

0
141
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
অভয়ার মা-বাবাকে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলে ঝাড়গ্রামে পালিয়েছেন। ৯ অগাস্ট নবান্ন অভিযান নিয়ে এভাবেই খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
খোঁচা দিয়ে বলেছেন নিজে পালিয়ে পুরো পুলিশ প্রশাসনকে ন বাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন তিনি পালালেও চেয়ার টা তো রয়ে গিয়েছে নীলবাড়ির ১৪ তলায়। সেটা না কেউ টলিয়ে দেয় মুখ্যমন্ত্রীর অবর্তমানে। তাই সারা রাজ্যের পুলিশকে কিভাবে পথে নামানো যায়, সেই ব্যবস্থা করতে পুলিশ কর্তারা কৈ করেছেন হাওড়ায়। আর জি করকাণ্ডের একবছর পূর্ণ হবে ৯ অগাস্ট। ধর্ষণ-খুনের প্রতিবাদে ওই দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের বাবা-মা।
সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।