
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে সাফাই দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ।
তিনি বলেছেন, প্রাইভেট মেডিকেল কলেজে ছাত্রী, সেদিন সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ বাইরে বেরিয়েছিলেন। মনে হয় ডিনারে যাওয়ার পরিকল্পনা ছিল নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার। তিনি বলেছেন, রাজ্যের সুরক্ষার দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। যিনি খোদ নিজেই রাজ্যের হোমমিনিস্টারও বটে।
প্রত্যেক মহিলাই যেনও যে কোনও সময় বেরোতে পারে, সেই দায়িত্ব তাঁরই। তিনি আরও বলেছেন, এটাই প্রথমবার নয়। এটা একটা পুরো প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে।
