
রাজ্যে তাপবিদ্যুৎ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনির জিন্দলদের প্ল্যান্ট থেকে গড়বেতার সৌরবিদ্যুৎ প্রকল্প। রাজ্য সচিবালয় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যতদিন যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে।
অন্য রাজ্যের মানুষের সংখ্যাও বাড়ছে। তাই চাহিদা বেড়েছে বিদ্যুতের। এজন্যই বিদ্যুৎ প্রকল্পগুলোয় জোর দেওযা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি জিন্দলরাই শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্র করছে বলে জানিয়েছেন। ২১ এপ্রিল শালবনিতে জিন্দলদের দুটো তাপবিদ্যুৎ উদ্বোধন করবেন। এরপর ২২ তারিখ গড়বেতায় সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের গোয়ালতোড়ের এই প্রকল্পটি জার্মানি এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে হচ্ছে। এতে আগামী দিনে বিদ্যুৎ যেমন সুলভ হবে, তেমনই রাজ্যে কর্মসংস্থানও বাড়বে। পাশাপাশি দুর্গাপুর, সাগরদিঘি, বক্রেশ্বর, সাঁওতালডিহিতে আরও বেশি বিদ্যুৎউৎপাদনের পাশাপাশি রাজ্যজুড়ে আরও তাপবিদ্যুৎ তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশা এতে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনই অর্থনীতি মজবুত হবে। ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন ৬টি ইকোনমিক করিডর করা হয়েছে। দেউচা পাঁচামি হলে অন্তত ১০০ বছর বিদ্যুতের সমস্যা থাকবে না রাজ্যে। এখনও বিষযটি একতরফা চলছে।
সিইএসসির বিদ্যুতের দাম বাড়ানোর বিষযটি তাদের বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাপবিদ্যুৎ কেন্দ্র হলে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে থাকবে। এজন্যই তাপবিদ্যুৎ প্রকল্পের ওপর জোর দেওয়া হচ্ছে।
