
জয় জোহার! করম পুজোর সকালে এক্স হ্যান্ডেলে আদিবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিয়েছেন, আদিবাসী ভাই-বোনেদের শ্রদ্ধা জানাতেই করম পুজো, বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন ও হুল দিবসে ছুটি ঘোষণা করেছেন।
তিনি লিখেছেন, রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে সেকশনাল হলিডে ঘোষণা করেছিল। পরে রাজ্য সরকার আরও এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছে। ১৫ নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসও শ্রদ্ধার সঙ্গে পালন করে ও ওই দিনটিতেও সরকারি ছুটি ঘোষণা করেছে।
পন্ডিত রঘুনাথ মুর্মু’র জন্মদিনে এবং হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী মানুষদের প্রতি অকুন্ঠ শ্রদ্ধার নিদর্শন হল এইসব সিদ্ধান্ত।
