
মাথা উঁচু করে বাঁচবেন, অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে পোস্ট তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তিনি লিখেছেন, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবেন না। মাথা উঁচু করে বাঁচবেন। যে কোনও লড়াইয়ে তাঁকে সবসময় পাশে পাওয়া যাবে বলেও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি যুবদের কাছে নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন। বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বলবেন অভিষেকও।
বছর ঘুরতেই ভোট। ছাত্র সংগঠনকে কী বার্তা দেন শীর্ষ নেতৃত্ব, তার দিকে নজর সকলের। তার আগে সকালে দলের ছাত্র সংগঠনকে মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন মমতা।






