গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যবাসীকে ছটপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    রাজ্যবাসীকে ছটপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    0
    130
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা কাটিয়ে এবার ছট পুজো। এই পুজো উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    রাজ্যের সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, সকলকে ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা। ছটী মাইয়া সকলের সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বজায় রাখুন। ছটী মাইয়ার আশীর্বাদ কামনা করেছেন সকলের জন্য। এই উপলক্ষ্যে তাঁর লেখা ও অরিত্র দাশগুপ্তের সর কথা গানও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার, উত্তরপ্রদেশ সহ দেশের একটি বড় অংশের মানুষের কাছে ছট উৎসব অন্যতম জনপ্রিয়।

    গতবছর ছটপুজো উপলক্ষ্যে প্রকাশিত হয়েছিল মুখ্যমন্ত্রীর লেখা গান। পুলিশের তরফে ঘাটে ঘাটেও সেই গান বাজানো হয়েছিল।