গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur যুযুধান অখিল-উত্তমকে হুঁশিয়ারি মমতার

    যুযুধান অখিল-উত্তমকে হুঁশিয়ারি মমতার

    0
    337
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কাঁথি সমবায় ব্যাঙ্কে বোর্ড গঠনে ২ তৃণমূল বিধায়কের দ্বন্দ্বে হস্তক্ষেপ করতে হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

    যুযুধান দুই বিধায়ক অখিল গিরি এবং উত্তম বারিককে ফোনে হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন এখন থেকে ব্যাঙ্কের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তা ঠিক করবেন তিনি নিজেই। মঙ্গলবার অখিল গিরি এবং উত্তম বারিকের অনুগামীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রাতেই ঘটনায় হস্তক্ষেপ করেন তৃণমূলের শীর্ষনেতৃত্ব। ফোন করে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের নেতাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ডেকে পাঠান। বুধবার সুব্রত বক্সির দক্ষিণ কলকাতায় তাঁর প্রিয়নাথ মল্লিক রোডের অফিসে বৈঠকে বসেন জেলার নেতাদের নিয়েসেখানেই রাজ্য সভাপতির ফোনে ফোন করে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জানুয়ারির পরে সমবায় ব্যাঙ্কের বোর্ড নিয়ে সিদ্ধান্ত হবে জানিয়ে দেওয়া হয়।

    কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে কার্যত দুই বিধায়ক অখিল গিরি এবং উত্তম বারিকের গোষ্ঠীর লড়াই সামনে আসে। রাস্তায় দলের কর্মীদেরই বোমা মারার হুমকি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি।