গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs ৫ জানুয়ারি গঙ্গাসাগর পরিদর্শনে মুখ্যমন্ত্রী

    ৫ জানুয়ারি গঙ্গাসাগর পরিদর্শনে মুখ্যমন্ত্রী

    0
    151
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে ৫ জানুয়ারি গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী।
    এরপর ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুবভারতীতে মেসিকাণ্ডের পর নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন।
    ১৫ ডিসেম্বর নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে গঙ্গাসাগর মেলায় সব রকম ভিআইপি সংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদ্বীপ পরিদর্শনে গিয়ে কার্যত প্রশাসনিক প্রস্তুতি সহ সবটাই খুঁটিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী।