প্রয়াণ দিবসে শ্রদ্ধায়-স্মরণে মহানায়ক

0
157
ছবি সৌজন্যে : নিজস্ব

টলিপাড়ায় বহু নায়ক তৈরি হয়েছেন, অভিনয়ে মানুষের মনও ছুঁয়েছেন। কিন্তু আজও বাঙালির মহানায়ক মানেই উত্তম কুমার। জন্মদিন হোক বা প্রয়াণ দিবস, বাঙালি সবসময় উত্তমময়।

সকালেই উত্তমকুমারের প্রণায় দিবসে পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন বাঙালির মনের মণিকোঠায় উত্তমকুমার চিরন্তন ম্যাটিনি আইডন। মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও তাঁর প্রতি অনুরাগ বাঙালির এতটুকুও কমেনি।

মহানায়কের ৪৫ তম প্রয়াণ দিবসে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিধায়ক দেবাশিস কুমাররা। নবান্নেও উত্তমকুমারের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।