এনআরসি চালুর চেষ্টা, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

0
301
ছবি সৌজন্যে : নিজস্ব
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় এনআরসি কার্যকর হওয়ার আশঙ্কাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
কমিশনের নির্দেশিকায় উল্লেখ রয়েছে ১৯৮৭-র পয়লা জুলাইয়ের আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন, সেইসব ভোটারদের জন্মতারিখ এবং জন্মস্থানের প্রমাণ্য দাখিল করতে হবে। সেইে ক্ষেত্রে ভোটারদের জন্ম শংসাপত্র, পাসপোর্টের মত নথি প্রমাণ হিসেবে জমা দিতে হবে। ১৯৮৭-র পয়লা জুলাইয়ের পরে যাঁরা জন্মেছেন তাঁদের নিজের পরিচয়ের প্রমাণ্য সার্টিফিকেটের সঙ্গে বাবা-মায়ের নথিও জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর ২০০৪-র ২ ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও একই নিয়ম থাকছে।
এতেই আপত্তি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা এনআরসির পথে এগোচ্ছে কেন্দ্র। কমিশনের উদ্দেশ্য ভাল নয় বলে অভিযোগ করে প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।