চ্যাংদোলা মন্তব্যে দিনভর উত্তাল বিধানসভা

0
89
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে বুধবার দিনভর উত্তপ্ত রইল বিধানসভা। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় টানা স্লোগান বিজেপি বিধায়কদের।
পাল্টা রোজ অশান্তি, ভাঙচুর করতে দেওয়া হবে না বলে পাল্টা সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ফের অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বিধানসভায় বাইরে কাগজ ছুঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। কালো জামা পরে বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। তাতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের বিষয়টি বিধানসভায় তোলেন মন্ত্রী গোলাম রব্বানি। এরপরেই পাল্টা বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁর মাঝেই মুখ্যমন্ত্রী বলতে থাকেন। তৃণমূলের ৪২ জন সাংসদ রয়েছে। বিএ কমিটির বৈঠকে যায়। চেয়ারকে সম্মান করতে হয়। রোজ হাউস ভাঙচুর কোনওভাবেই বরদাস্ত করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা ভাঙচুরের প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
তিনি আরও বলেছেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে নিজের ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে এসেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার অপরাধ তিনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে বাধা দিচ্ছেন।