দুর্গতদের নিজের হাতে খিচুড়ি খাওয়ালেন মুখ্যমন্ত্রী

0
299
ছবি সৌজন্যে :ফেসবুক
বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ত্রাণ শিবিরে দুর্গতদের নিজের হাতে খাবার পরিবেশন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাতে খিচুড়ি, ডিম পরিবেশন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত দুর্গতারাও। খানাকুল, আরামবাগ, হুগলির বিস্তীণ এলাকা এখন জলের তলায়। টানা বৃষ্টি এবং ডিভিসির জলে এখনও কোথায় হাঁটু, কোথাও কোমর সমান জল। বিভিন্ন এলাকার মানুষজনকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কামারপুকুরের এমনই একটি ত্রাণ শিবিরে হঠাৎ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন বন্যা দুর্গতদের সঙ্গে। খানাকুলে ২ ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায়।
আরামবাগ-গড়েরহাট রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। বাসের বদলে ভরসা এখন নৌকা।