গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Coochbehar ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী মমতা, তাই এসআইআর-এ বাধা : শুভেন্দু

    ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী মমতা, তাই এসআইআর-এ বাধা : শুভেন্দু

    0
    337
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এসআইআর-এ বাধা দিচ্ছেন। কোচবিহারের চ্যাংড়াবান্ধার সভা থেকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দু অধিকারীর সভার আগে চ্যাংড়াবান্ধায় উত্তেজনা ছড়ায়।

    অস্থায়ী মঞ্চ তৈরিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতারা। পরে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন ভুয়ো ভোটে, লুঠের ভোটে, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদের সবাইকে বাংলায় রাখতে চান। তিনি আরও অভিযোগ করেছেন বিএসএফ-কে জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া যায়নি।

    আর এরজন্য অনুপ্রবেশকারীরা বাংলায় সহজে ঢুকছে, দিনের পর দিন রয়ে যাচ্ছে। টাকার বিনিময়ে তৃণমূলের লোকজন অবৈধ ভোটার, আধার কার্ড বানিয়ে দিচ্ছে বলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক তৈরির কাজ করছে তৃণমূল।