গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

    বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

    0
    100
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সোমবার নবান্নে সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহ।
    খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।সাক্ষাৎ কালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সাথে তাঁর যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উপ দূতাবাস আরও জানিয়েছে, অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পক্ষ হতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মহম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানানোর জন্য হাইকমিশনারকে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য ,এটি ছিল ভারতের কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ। অন্যদিকে সম্প্রতি, বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ, ওই বাড়ির ভিতরে ঢুকে তাণ্ডব চালান কয়েক জন। আসবাব, জানলা ভাঙচুর করা হয়।সিরাজ়গঞ্জের ওই ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।প্রধানমন্ত্রী মোদীকে তিনি লেখেন, এই ভাঙচুরের ঘটনা শুধু ‘বিস্ময়কর নয়, দুর্ভাগ্যজনক’-ও। ভারতের গর্ব, সংস্কৃতির জন্য এই ভাঙুচুর ‘দুর্ভাগ্যজনক’ বলে জানিয়েছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লেখেন, জীবৎকালে সিরাজগঞ্জের ওই বাড়িতে বহু বার গিয়েছেন রবীন্দ্রনাথ। সেখানে বসে বহু সাহিত্য রচনা করেছেন তিনি।
    যা ভাঙা হয়েছে, তা শুধু বাড়ি নয়, ‘সৃজনশীলতার ঝর্না’। এই নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রকে আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।