গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata নিয়োগ দুর্নীতির কারণে বদনাম রাজ্যের মুখ্যমন্ত্রী

    নিয়োগ দুর্নীতির কারণে বদনাম রাজ্যের মুখ্যমন্ত্রী

    0
    8
    ছবি সৌজন্যে :ফেসবুক

    নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়েছে। শিয়ালদেহ রোজগার মেলায় যোগ দিয়ে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    তাঁর কথায় এই বদনামের জন্য রাজ্যে পরীক্ষাকেন্দ্রগুলো কলুষিত হয়েছে। রেলের পরীক্ষাগুলোয় পশ্চিমবঙ্গে নেওয়া হত না। আগামী দিনে এই ভাবমূর্তি থেকে রাজ্যকে বার করে আনতে হবে। তাঁর কথায় নিয়োগ দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল। সব বিষয়ে অনেক ক্ষতি হয়ে গিয়েছে।

    তিনি আরও বলেছেন ভোটের আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় আসার পর তা এক এক করে পূরণের কাজ শুরু করেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেছেন পশ্চিমবঙ্গকে নিয়ে অনেক আশা ছিল, গত কয়েক বছরে সেটা ধ্বংস হয়ে গিয়েছে।