শীতলা মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, সুস্থতা প্রার্থনাও 

0
131
ছবি সৌজন্যে :ফেসবুক
ভবানীপুরের কাঁসাইপাড়া শীতলামাতা মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের অদূরেই এই শীতলা মন্দির।
কথা প্রসঙ্গে অতীতে ফিরে যান মুখ্যমন্ত্রী। ছোটবেলার স্মৃতিচারণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে দেওয়া হয়েছে, কলেজে পড়াকালীন তিনি সেখানে পড়াতেন।সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে একটা বিশেষ গুণ হল সর্বধর্মের সমন্বয় রয়েছে। এই রাস্তাতেই দেখুন না, গুরুদোয়ার থেকে মন্দির সবই পাবেন। শীতলা পুজোয় বিভিন্ন পাড়ায় পান্তা ভাত খাওয়ার চল রয়েছে। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন, শীতল থেকে মা শীতলা, মা সকলকে ঠান্ডা রাখে, ব্যাধী থেকে মুক্ত রাখেন। তাই শীতলাপুজোতে রান্না হয় না, আগের দিন রান্না করে রাখা হয়।
সেই পান্তাভাত খাওয়া হয়। মা সকলকে শান্তিতে রাখুন, ঠান্ডা রাখুন, দুরারোগ্য ব্যাধী যেন আর কারও জীবন কেড়ে না নেয়।