কনকনে ঠান্ডায় লন্ডনে প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী

0
129
ছবি সৌজন্যে : নিজস্ব
মেঘলা আকাশ, কনকনে ঠান্ডা হাওয়া। লন্ডনের পারদ নেমেছে ৪ ডিগ্রিতে। এর মধ্যে গরম পোশাক, পায়ে হাওয়াই চটি, শাড়ি পরেই প্রাতঃভ্রমণে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিংহাম প্যালেসের সামনের রাস্তায় এদিন পদব্রজে ঘুরে বেড়ান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী ২৭মার্চ বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বৃহস্পতিতে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ভারতের এক প্রতিনিধি দল যাচ্ছে। সেই দলে থাকার কথা রয়েছে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।