
মুখ্যসচিবকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব মনোজন পন্থকে জাতীয় নির্বাচন কমিশনে তলব নিয়ে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার পাণ্ডবেশ্বরে নারী সুরক্ষা যাত্রা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকেই মনোজ পন্থকে উদ্দেশ্য করে বলেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনাল হয় তাহলে ওঁনার চাকরি থাকবে না। তিনি বলেছেন ভোটার লিস্টে মৃত ভোটার, এক ব্যক্তির দু’জায়গায় নাম, ভুয়ো ভোটার এবং বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের নাম থাকবে না।
তাঁর দাবি এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। তাই এরা এসআইআর আটকাতে চায়।
