
নন্দীগ্রামে কৃষিজমি রক্ষা আন্দোলনে শহিদদের কৃষকদিবসে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে বার্তায় তিনি লিখেছেন, কৃষকরা সারাবছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দেন।
তাঁদের পরিশ্রমকে কুর্নিশ-তাঁরাই গর্ব। এর পাশাপাশি কৃষকদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ২০১৯ সাল থেকে রাজ্য সরকার সম্পর্ণ নিজেদের অর্থে বাংলা শস্যবিমা প্রকল্প চালু করেছে।
কৃষকবন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা, কর্মরত কৃষকদের মৃত্যুতে মৃত্যজনিত সহায়তা, শস্য বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন, প্রাকৃতিক বিপর্যয়ে আথিক সহায়তা, ফসলের অভাবী বিক্রি বন্ধ করতে কষকদের কাছ থেকে নায্য মূল্যে ধান কেনা, কৃষক পেনশন প্রদান, ১৮৬টি কিষাণ মান্ডি চালু করা, বিনামূল্যে কৃষি যন্ত্র প্রদান-সবকিছুই করেছে রাজ্য সরকার। আগামীদিনেও কৃষকদের এভাবেই পাশে থাকবে রাজ্য সরকার, বার্তা শেষে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ।
