নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর

0
58
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি লিখেছেন, নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং অন্তরের গভীর প্রণতি। 
একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, নন্দীগ্রাম দিবসে সকল শহিদদের বিনম্র শ্রদ্ধাজ্ঞলি। ১৪ মার্চ, ২০০৭! বাংলার রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯ বছর আগে এই দিনে জমি রক্ষার দাবিতে নন্দীগ্রাম আন্দোলনের  সময়ে পুলিশের গুলিতে ১৪ জনের মৃত্যুর অভিযোগ উঠেছিল।  নিহতদের স্মরণে প্রতি বছর ১৪ মার্চ রাজ্য জুড়ে নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল-সহ বিভিন্ন সংগঠন।