নবমীতে কালীঘাট মন্দিরে আরতি-পুজো মুখ্যমন্ত্রীর 

0
122
ছবি সৌজন্যে :ফেসবুক
মহানবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আরতি ও পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় হঠাৎই কালীঘাট মন্দিরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এরপরই সেখানে গিয়ে নবমীর আরতিতে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি ফুল-মিষ্টি সহকারে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কাঁসর হাতে তাকে বাঁজাতেও দেখা গিয়েছে আরতির সময়। সেই সময় দুজন পুরোহিত মন্দিরে কালী মূর্তিতে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছিলেন। মুখ্যমন্ত্রী পৌঁছনর আগেই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল কালীঘাট মন্দির চত্বর।
বস্ত্ত, এর আগেও একাধিক বার কখনও নববর্ষের দিনে আবার কখনও বিশেষ কোনও দিনে কালীঘাট মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।